সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা

ভাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা
ভাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এক কিশোরীকে গোসল করার যাওয়ার পথে ধরে নিয়ে ধর্ষণের পর হত্যা করে পাট খেতে ফেলে রাখে দুষ্কৃতিকারীরা।

শুক্রবার ( ২৮ জুন ) সন্ধ্যায় উপজেলার পৌর সদরের ৮নং হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এঘটনা ঘটে। নিহত কিশোরী হোগলাডাঙ্গী সদরদী গ্রামের আব্দুল হাই মাতুব্বরের মেয়ে রেখা আক্তার ( ১৫ )।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত রেখা সহজ সরল টাইপের মেয়ে। দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করার জন্য বাড়ির পাশে পুকুরে যায়। ওঁত পেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে জোরপূর্বক পুকুর পাড়ের পাটখেতে ধরে নিয়ে ধর্ষণ করে। পরে দুষ্কৃতিকারীরা রেখার উড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ পাট ক্ষেতে ফেলে পালিয়ে যায়।

বিকাল পাঁচটার দিকে রেখার চাচা টুকু মাতুবর পাট ক্ষেতের পাশ দিয়ে ধান বুনতে মাঠে যাওয়ার পথে রেখাকে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে রেখার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভাঙ্গা থানার তদন্তকারী অফিসার এসআই খালিদ হাসান জানান,প্রাথমিক ধারণা মতে কিশোরী গোসল করতে যাওয়ার সময় দুষ্কৃতকারীরা আলমগীর মোল্লার পাটক্ষেতে ধরে নিয়ে ধর্ষণ করার পর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় আসামি শনাক্ত করে ধরার চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩