সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

ভাঙ্গায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা
ভাঙ্গায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

মাহমুদুর রহমান তুরান( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুইটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সংশ্লিষ্ট দুই ইটভাটার কাছ থেকে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার( ৮ জানুয়ারি ) দুপুর ০১টার দিকে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ জিহাদ হোসেন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সুফিয়া ব্রিকস ও এম এম ব্রিক্স ফিল্ড- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ ) আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় এম এম ব্রিক্স ফিল্ডের মালিক মাওলানা আব্দুর রহমানকে এক লাখ টাকা এবং সুফিয়া ব্রিকসের মালিক সাইদুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন