সর্বশেষ খবরঃ

ভবন থেকে ছুড়ে ফেললেও বেঁচে আছে নবজাতক!

ভবন থেকে ছুড়ে ফেললেও বেঁচে আছে নবজাতক!
প্রতিকী ছবি (সংগৃহীত)

সিনিয়র রিপোর্টার :: রাজধানীর দশতলা ভবন থেকে ছুড়ে ফেলা সদ্যভূমিষ্ট নবজাতকটি বেচে আছে। শুক্রবার ( ২৬ নভেম্বর ) রাত সাড়ে এগারটা দিকে ওয়ারী এলাকার হেয়ার স্ট্রিট রোডে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নবজাতকটিকে উদ্ধারকারী অপূর্ব রবি দাস জানান, তারা কয়েক বন্ধু হেয়ার স্ট্রিট এলাকায় বসে গল্প করছিলেন। আনুমানিক সাড়ে এগারোটায় দিকে হঠাৎ শব্দ পান তারা। এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় নবজাতকটিকে দেখেন। মুহূর্তে তাদের চিৎকারে জড়ো হয় আরও লোকজন।

দ্রুত শিশুটিকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি এখনও বেঁচে আছে।

অপূর্ব জানান, সেখানে একটি ১০ তলা ভবন রয়েছে। ভবনটির সামনের দিকে একতলা একটি টিনশেড ভবনও রয়েছে। ভবনের কোনও এক তলা থেকে কেউ শিশুটিকে ভূমিষ্ট হওয়ার পরপরই ছুড়ে মেরেছে বলে তার ধারণা। নবজাতকটি প্রথমে টিনশেডের ওপর পড়ে, সেখান থেকে ছিটকে মাটিতে পড়ে। তবে অলৌকিকভাবে বেঁচে যায় শিশুটি।

অপূর্ব আরও জানান,নবজাতকটি কন্যাশিশু। শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়। কিন্তু নবজাতকটির কোনও অভিভাবক আসেনি। স্থানীয়দের পরামর্শে শিশুটিকে দ্রুত হাসপাতাল নেওয়া হয়। স্থানীয় হাসপাতাল শিশুটিকে না রাখায় সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি। এখন শিশুটি সেখানে ভর্তি রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন