সর্বশেষ খবরঃ

বয়স ধরে রাখতে সহায়ক ঘরোয়া উপায়

বয়স ধরে রাখতে সহায়ক ঘরোয়া উপায়
বয়স ধরে রাখতে সহায়ক ঘরোয়া উপায়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর শরীরে হরমোনের ভারসাম্যহীনতা, মুটিয়ে যাওয়াসহ নানা রোগবালাই বাসা বাঁধে। প্রাকৃতিক নিয়মে যদিও মানুষের বয়স বাড়ে কিন্তু সবাই চায় বয়সটাকে ধরে রাখতে। এ জন্য কেউ পার্লারে যান, কেউবা চিকিৎসকের সাহায্য নিয়ে থাকেন।

তবে আয়ুর্বেদের মতে ঘরোয়া কিছু উপায় আছে,যা সাহায্য করতে পারে বয়স ধরে রাখতে। এগুলোর ব্যবহারে ত্বক শুধু টানটানই হয় না, সেই সঙ্গে ত্বকে পড়ে না কোনো বলিরেখাও

মুলতানি মাটিঃ এক চামচ মুলতানি মাটি তিন চামচ গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নেবেন। তারপর মুখ ও গলায় সেই মিশ্রণটি মেখে নিন। কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

দুধঃ দুধের মতো ভাল ভাবে ত্বক পরিষ্কার রাখে খুব কম জিনিসই। হাতে কিছুটা দুধ নিয়ে মুখে মেখে নিন। তারপর কিছুক্ষণ শুকিয়ে নিন। ত্বক তৈলাক্ত হলেও কাজে দিবে এটি।

লেবুর রস ও হলুদঃ লেবুর রস, হলুদ বাটা এবং ময়দা একসঙ্গে মেখে নিন। এই তিনটি জিনিস মেশাতে ব্যবহার করতে পারেন টক দই। মিশ্রণটি তৈরি করে কিছুক্ষণ রেখে তারপর মুখে মেখে ১০ মিনিট রাখবেন। লেবুর রসের ভিটামিন সি ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে। সঙ্গে হলুদ মিশলে আরও ত্বকের দাগছোপও দূর করবে।

এই তিনটি ভেষজ রূপচর্চা যদি মাসখানেক টানা প্রয়োগ করেন তাহলে সতেজ হয়ে উঠবে ত্বক। উজ্জ্বল হবে চেহারা। নিয়মিত ব্যবহার করলে ত্বকের বলিরেখা পড়া বা বয়সের ছাপ দেখা দেওয়ার আশঙ্কাও অনেকটা কমে যাবে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর