সর্বশেষ খবরঃ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি

শার্শা প্রতিনিধি :: বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দর পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কোর্স( এনডিসি) এর ২৫সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার(৫ এপ্রিল) মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে ২৫সদস্যের এই দলটি বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ( আইসিপি)পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবির যশোর দক্ষিন-পশ্চিম সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুল হাসান এনডিসির প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন যশোর এফআইজি গ্রুপ কামান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসকে এম কফিল উদ্দিন,দক্ষিন-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক ( অপারেশন)লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

এনডিসি দলের বেনাপোল স্থল বন্দর পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক নেফটেন্যন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,রোববার দুপুর হতে বিকেল পর্যন্ত ২৫সদস্যের দলটি বেনাপোল স্থলবন্দর ও আইসিপি ঘুরে দেখেন।

পরবর্তীতে বিজিবির বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত এক কনফারেন্সে অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং করেন।এরপর সীমান্তে অনুষ্টিত বিজিবি ও বিএস এফর যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থপনা,বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

আরো খবর

বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক