সর্বশেষ খবরঃ

বেনাপোলে ৬২কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার-৩

বেনাপোলে ৬২কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার-৩
বেনাপোলে ৬২কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার :: যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে ৬২ কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার শার্শা উপজেলার বাহাদুরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোঃ সাগর হোসেন ( ২৪ ),একই উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে ইমরান হোসেন ( ২৭ ) ও ধান্যখোলা গ্রামের আবু বক্করের ছেলে মোঃ জসিম উদ্দিন ( ৩৫)।

গত শুক্রবার ( ২৫ অক্টোবর ) সকালে খুলনা র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা ও বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ ঐ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ৬২ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য ১২লাখ চল্লিশ হাজার টাকা।

র‌্যাবের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তি হতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যের একটি বড় চালান আটকের লক্ষ্যে বাহাদুরপুর গ্রামের জনৈক সাগর হোসেনের বসত বাড়িতে র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা শয়নকক্ষের চৌকির মধ্যে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং জসিমের নামে ইতিপূর্বে ২টি মাদক মামলা ও ২টি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আসামী ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী