সর্বশেষ খবরঃ

বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির হোতা শামীম গ্রেফতার

বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির হোতা শামীম গ্রেফতার
বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির হোতা শামীম গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের কাছ হতে জাল ভ্রমন কর রশিদ উদ্ধার ঘটনায় জালিয়াত চক্রের মূল হোতা শামিম হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শামিম সাদিপুর খেয়াঘাট পাড়া গ্রামের আব্দুল মমিন চৌধুরীর মেজো ছেলে ও সাদীপুর রোডস্থ চৌধুরী সুপার মার্কেটে অবস্থিত “বেনাপোল ট্রাভেল পয়েন্ট”এর মালিক। গত বছরও ভ্রমণ কর রশিদ জালিয়াতি কান্ডে তার নামে মামলা হয় বলে জানা গেছে। তার পিতা একজন নামডাকী স্বর্ণ চোরাচালানী। মমিন একাধিক বার স্বর্ণবারসহ বিজিবি ও প্রশাসনের নিকট ধরা খেয়ে জেল খেটেছে বলে স্থানীয়রা নিশ্চিত করে।

ট্রাভেল পয়েন্ট এর ব্যনারে দীর্ঘদীন ধরে শামীম ও তার সহযোগীরা বেনাপোল ইমিগ্রেশানে দেশের বিভিন্ন জেলা হতে আগত ভারত গমণ ইচ্ছুক যাত্রীদের জাল ভ্রমণকর রশিদ সরবারহ করে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, স্থানীয় একটি চক্র যাত্রীদের সঙ্গে প্রতারণা করে ভ্রমণ কর জালিয়াতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছিলো। বৃহস্পতিবার দুপরে যাত্রী পারাপারের সময় স্থলবন্দরে নিয়োজিত অফিসার কর্তৃক যাত্রীর ভ্রমন কর রশিদ চেকিং এর সময় রশিদটি জাল সন্ধেহ হলে যাচাই বাছাই কালে ভূয়া প্রমানিত হয়।

সে সময় পাসপোর্ট যাত্রীরা- (১) জুলু হোসেন(২)তাছলিমা খাতুন(৩)সুইটি(৪)নাজমা(৫)রেক্সোনা (৬)নাছিমার ভাষ্যমতে জাল ভ্রমণ করের কারিগর “ বেনাপোল ট্রাভেল পয়েন্ট” নামক দোকান থেকে তারা ভ্রমন ট্যাক্স কেটেছেন বলে জানাই।এরি ধারাবাহিকতায় জাল কর ফাঁকির হোতা শামিম ডেকে জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়ায় তাকে আটক রেখে বেনাপোল পোটথানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কামাল হোসেন ভুঁইয়া জানান, ভ্রমন ট্যাক্স জালিয়াতির সাথে জড়িত শামিম নামে একজনকে স্থলবন্দর কর্তৃপক্ষ পোর্ট থানায় সোপর্দ করেছেন।এ ঘটনায় পরবর্তী আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩