সর্বশেষ খবরঃ

বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি

বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি

মাহমুদুল হাসান

বেনাপোলের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের উদাসিনতা ও অর্থবানিজ্যের কবলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী সম্পত্তি এখন প্রভাবশালীদের দখলে। পরিত্যাক্ত জমির অবশিষ্ট অংশ দখলে নেওয়ার পায়তারা চললেও উপজেলা প্রশাসন নির্বিকার।

জবর দখলকারীরা এতটাই বেপরোয়া যে,পঞ্চাশ বৎসরের অধিক কাল ধরে সরকারী জমিতে থাকা জনসাধারনের চলাচলের রাস্তা বে আইনী ভাবে দখল করে ভবন র্ণিমানে মত্ত। বাধ সেধে এলাকাবাসী লিখিত অভিযোগ জানালেও পদক্ষেপ নিচ্ছেনা জেলা প্রশাসন।

ফলে সরকারী জমি লাগোয়া ৮টি পরিবারের আনুমানিক ৪০জন সদস্যের চলাচলের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে পথ দখল করে ভবণ নির্মাণে বাধা দেওয়ায় ভুক্তভোগী পরিবার গুলোর সাথে সংঘর্সের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ৩১ মার্চ ২৬ ইং তারিখে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে মাসুম কর্তৃক জোরপূর্বক দখল হওয়া সরকারী জমির জনসাধারনের চলাচলের পথটি অবমুক্ত করার দাবীতে সংবাদ সম্মেলনে রাখা বক্তব্যের সূত্র ধরে জানা যায়,যশোর জেলার শার্শা থানার ৮৮ নং ভবেড়বেড় মৌজার সি এস খতিয়ান নং-০১, সি এস ও এস ২৮২ নং দাগে ৪১শতক জমি সরকারি খাস জমি রয়েছে। যাহা যশোর-কোলকাতা মহাসড়কের পাশে অবস্থিত বেনাপোল বাজারস্থ,পুকুরপাড় জামে মসজিদ সংলগ্ন। বিবাদমান রাস্তাটি সি এস ও এস এ ম্যাপে রাস্তা হিসাবে নির্দিষ্টকরণ দৃষ্ট হয়।

চলতি মাঠ জরিপ রেকর্ড আমলে এস,এ২৭৪দাগের আংশিক জমি ও এস এ ২৮২দাগের আংশিক জমি একলপ্তে কিস্তয়ার হইয়া আর এস ৬২১দাগ সূচীত এবং সরকারি জমি সরকারের নামে রেকর্ড না হয়ে আর এস ৬২৪,২৮২,৮৮১নং খতিয়ানে যথাক্রমে লাল মিয়া,বরু বিবি,নবিছন,আনোয়ার হোসেন,দেলোয়ার,নুর ইসলাম ও মনোয়ারা খাতুনের নামে আর এস রেকর্ড হয়েছে।

তৎকালীন দায়িত্বে থাকা ৪নং বেনাপোল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা প্রভাবশালী মহলের অর্থবানিজ্যে তুষ্ঠ হয়ে সরকারী জমি পুনঃউদ্ধারে সচেষ্ট না হয়ে নামপত্তনে সুবিধা দেই। ফলে সরকারী জমি সহসায় ব্যাক্তি ভোগ দখলে চলে যায় ও বিক্রয় পূর্বক মালিকানা বদলাতে থাকে।

বেনাপোল ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেনের নিকট জানতে চাইলে ভবেড়বেড় মৌজায় ৪১শতক সরকারী সম্পত্তির সত্যতা নিশ্চিত করে জানান,জমিটির কিছু অংশ ব্যাক্তি মালিকানায় রেকর্ড হয়েছে। বিষয়টি এ্যাসিল্যন্ড অবগত আছেন।

স্থানীয়দের দেওয়া তথ্য সূত্রে ভবেরবেড় গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে সাইফুল ইসলাম ২০০৫সাল হতে বেনাপোল ভূমি অফিস,উপজেলা ভূমি অফিস,বেনাপোল ইউনিয়ন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোর জেলা প্রশাসক বরাবর একাধিকবার লিখিত অভিযোগ জানালেও প্রভাবশালী মহলের তদবিরে তার সুরাহ হয়নী।

সর্বশেষ সুশীল সমাজের পক্ষে গত ২৭ জানুয়ারী২৬ইং তারিখে বেনাপোল শহরের প্রানকেন্দ্রে অবস্থিত ৪১শতক খাস জমিটি পুনঃউদ্ধার করে পাবলিক লাইব্রেরী বা সরকারী স্থাপনা নির্মাণের দাবি তুলে যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করলেও উদ্যেগী হয়নী জেলা প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন দ্রুতই আবেদনটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান