সর্বশেষ খবরঃ

বেনাপোলে ছাত্রলীগ নেতা পল্লব আটক

বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক
বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: ভারতে পালানোর চেষ্ঠাকালে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের হাতে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব ( ৩৫) আটক হয়েছে। সে যশোর জেলার সদর থানার পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামানের ছেলে।

শুক্রবার ( ২৩ আগস্ট ) সকাল সাড়ে নয়টার দিকে সে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশান দিয়ে ভারত ঢোকার প্রাক্কালে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

বেনাপোল বিজিবি কোম্পানী কমান্ডার মিজানুর রহমান জানান,আটককৃত ছাত্রলীগ নেতা পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে  বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সসদস্যরা তাকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করে। এ সময় তাকে আটক করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোন অপরাধী অবৈধ ভাবে অনুপ্রবেশ না করতে পারে সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরো খবর

সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে