সর্বশেষ খবরঃ

বিয়ের অনুষ্ঠানের দধি কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলো কনের বাবা

বিয়ের অনুষ্ঠানের দধি কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলো কনের বাবা
বিয়ের অনুষ্ঠানের দধি কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলো কনের বাবা

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহনে মেয়ের বিয়ের দধি কিনতে গিয়ে মটরসাইকেল সঙ্গে নসিমনের সংঘর্ষে আব্দুল রশিদ মাল (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রসিদ মাল উপজেলা বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরদার বাড়ির মৃতঃ আব্দুল ওহাদ আলী মালের ছোট ছেলে।

শুক্রবার ( ৬ মে ) বিকাল ৩ টার দিকে উপজেলার ইসলামপুর বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল রশিদ পেশায় একজন সিএনজি চালক ছিলেন।সে চট্রগ্রামে সিএনজি চালাতেন। এবার ঈদের ছুটিতে মেজো মেয়ের বিয়ের উদ্দেশ্য বাড়িতে আসেন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার জুম্মার নামাজ শেষে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য দধি কিনতে বাড়ি থেকে নাজিরপুর বাজার উদ্দেশ্য মটরসাইকেল নিয়ে রওয়ানা দেন সে। ওই এলাকার ইসলামপুর নামক বাজারের উত্তর মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী নসিমনের সঙ্গে মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা