সর্বশেষ খবরঃ

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে
প্রতিকী ছবি
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে। বুধবার টানা চতুর্থ দিনের মতো জ্বালানি তেলের দাম কমলো। ইউরোপে চাহিদা কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও হামাসের সংঘাতের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার অন্যতম কারণ হলো ইউরোপের ধীর গতির অর্থনীতি। অঞ্চলটিতে চাহিদা কমেছে ব্যাপকভাবে। ইউরোজনে আগের বছরের তুলনায় এ বছর তেলের ব্যবহার কমেছে।

বুধবার ব্রেন্টক্রডের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৮৭ দশমিক ৭৯ ডলারে দাঁড়ায়। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।

এক জরিপে দেখা গেছে, খারাপ পথে এগোচ্ছে ইউরোজোনের চতুর্থ প্রান্তিকের অর্থনীতি। এতে মন্দার কবলে পড়তে পারে সেখানকার অর্থনীতি। মঙ্গলবারের জরিপের ফলাফল ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের ( ইসিবি ) জন্য হতাশাজনক।

বর্তমান বাজার মূল্যে বোঝা যাচ্ছে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের দীর্ঘ মেয়াদে উচ্চ সুদের হারের ব্যাখ্যা স্থায়ী না-ও হতে পারে। এইচসিওবি-এর ফ্ল্যাশ ইউরোজোন কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স ( পিএমআই ) অক্টোবরে কমে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৫ শতাংশ, যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। করোনার সময় বাদ দিলে এই হার ২০১৩ সালের পর সর্বনিম্ন। সেপ্টেম্বরে এই হার ছিল ৪৭ দশমিক ৫ শতাংশ।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী