সর্বশেষ খবরঃ

বিলাসবহুল বাড়ি কিনলেন উর্বশী

বিলাসবহুল বাড়ি কিনলেন উর্বশী
বিলাসবহুল বাড়ি কিনলেন উর্বশী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, বিলাসবহুল বাংলো কিনেছেন উর্বশী রাউতেলা। মুম্বাইয়ের অভিজাত এলাকায় এটি অবস্থিত। যশ চোপড়া এখন উর্বশীর পড়শী।

পাঁচতলা বিশিষ্ট প্রাসাদসম এই বাংলোতে রয়েছে ব্যক্তিগত জিম, বড় একটি বাগান, বিস্তৃত উঠোন। উর্বশীর এই উঠোনটি যশ চোপড়ার বাড়ির উঠোনের সঙ্গে যুক্ত। সমসাময়িক ও আধুনিক মেজাজে বাড়িটির ডিজাইন করা হয়েছে। উর্বশী এটি কিনতে ব্যয় করেছেন ১৯০ কোটি রুপি ( বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি )। এরই মধ্যে নতুন বাড়িতে উঠেছেন উর্বশী।

দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৯ বছর বয়সী এই সুন্দরী। স্বাভাবিক কারণে ভারতের গণ্ডি পেরিয়ে গেছে তার পরিচিতি।

মাঝে মাঝে ফ্যাশনেবল ও ব্যয়বহুল পোশাক পরে আলোচনার জন্ম দেন উর্বশী। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ২০০ কোটি রুপি মূল্যের কুমির নেকলেস পরে আলোচনার জন্ম দেন।এবার বিলাসবহুল বাড়ি কিনে চমকে দিলেন এই অভিনেত্রী।

এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

আরো খবর

ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা