সর্বশেষ খবরঃ

বিবাহ বিচ্ছেদের কথা জানালেন রাখি সাওয়ান্ত

বিবাহ বিচ্ছেদের কথা জানালেন রাখি সাওয়ান্ত
রাখি সাওয়ান্ত

খুব শিগগির স্বামী আদিল ডুরানিকে ডিভোর্স দেবেন বলে ঘোষণা করেছিলেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। খুব শিগগির বিয়েবিচ্ছেদের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবেন তিনি। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।

জিমের বাইরে মিডিয়ার সঙ্গে আলাপকালে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমার সুখের রহস্য কী জানেন? আমি ডিভোর্সের পথে হাঁটছি। আমি এখন স্বাধীন হতে চাই। সে যাকে ইচ্ছা বিয়ে করতে পারে।’

বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে মাইসুরুর জেলে রয়েছেন আদিল। কিছু দিন আগে সেখান থেকে রাখি সাওয়ান্তকে ফোন করে রাখির কাছে ফিরে আসার সুযোগ চাইলে রাখি কিছু শর্ত জুড়ে দেন। কিন্তু সেসব শর্ত মানতে নারাজ আদিল।

গত বছরের জুলাই মাসে দুবাইয়ে রাখি-আদিলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইসলাম ধর্ম গ্রহণ করে আদিলকে বিয়ে করেন রাখি। নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী