সর্বশেষ খবরঃ

বিজিবির অভিযানে শার্শা সীমান্তে স্বর্ণসহ পাচারকারী আটক

বিজিবির অভিযানে শার্শা সীমান্তে স্বর্ণসহ পাচারকারী আটক
বিজিবির অভিযানে শার্শা সীমান্তে স্বর্ণসহ পাচারকারী আটক

সাহিদুল ইসলাম শাহীন :: শার্শা সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ১০ পিস স্বর্ণেরবারসহ শাকিব (২৫) নামের এক স্বর্ণ পাচারকারী আটক হয়েছে।

মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর ) সকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক পাচারকারী শাকিব শার্শার গোগা গ্রামের কামাল হোসেনের ছেলে।

যশোর-২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানভির আহম্মেদ জানান, শার্শা সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে এমন গোপন সংবাদে সীমান্তে টহল জোরদার করে বিজিবি।

একপর্যায়ে সন্দেহভাজন পাচারকারী কৃষকের ছদ্মবেশে সীমান্ত এলাকায় প্রবেশের চেষ্টাকালে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে সারের বস্তার মধ্যে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৯০ লাখ টাকা।

স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি আরো জানান।

উল্লেখ্য,চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১১টি অভিযানে ১৩ জন আসামিসহ ২২ কেজি ৮১১ গ্রাম স্বর্ণ আটক করা হয়। যার মূল্য ১৬ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকা।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি