সর্বশেষ খবরঃ

বিজিবির অভিযানে শার্শা সীমান্তে ৯টি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

বিজিবির অভিযানে শার্শা সীমান্তে স্বর্ণসহ পাচারকারী আটক
বিজিবির অভিযানে শার্শা সীমান্তে স্বর্ণসহ পাচারকারী আটক

সাহিদুল ইসলাম শাহীন :: বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )-এর অভিযানে শার্শা সীমান্তে ৯টি স্বর্ণেরবারসহ মোঃ শুকুর আলী (৪৫)নামের এক পাচারকারী আটক হয়েছে।সে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত মিরারাজের ছেলে।

বুধবার ( ৩১ আগস্ট ) রুদ্রপুর বিলপাড়া এলাকায় বিজিবির ২১ ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ৯টি স্বর্ণেরবার উদ্ধার সহ ঐ পাচারকারীকে আটক করে।এ সময় ১টি মোটর সাইকেল ও জব্দকরা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৩৩গ্রাম ও বাজার মূল্য ১,৬৯,৯৩,৪৩২/-(এক কোটি ঊনসত্তর লক্ষ তিরানব্বই হাজার চারশত বত্রিশ) টাকা।

বিজিবি সূত্রে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, যশোরের রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে।

এমন খবরে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি এর নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামস্থ উত্তর রুদ্রপুর বিলপাড়া রোডের সাপেজের বাড়ির সামনে পাকা রাস্তার উপর তল্লাশি অভিযান পরিচালনা করে স্বর্ণ পাচারকারী শুকুর আলীকে আটক করে।পরে তল্লাশী চালিয়ে আসামীর কোমরে দুই পার্শ্বে কাপড়ে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ৯টি স্বর্ণেরবার উদ্ধার করে।

উক্ত স্বর্ণের বারগুলো যশোর জেলার শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামস্থ বাইকুলা নামক স্থান হতে মোঃ সিরাজুল ইসলামের (৫০) নিকট হতে সংগ্রহ করে রুদ্রপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে আটককৃত পাচারকারী জানায়।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন