সর্বশেষ খবরঃ

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা

জৈষ্ঠ্য প্রতিবেদক :: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার ( ১৬ ডিসেম্বর )বেলা আড়াইটার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা। এ সময় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস‍্য সাইফুল ইসলামের কর্মী-সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলামের নেতৃত্বে স্মৃতিসৌধে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম‍্যান মাহবুবুর রহমান, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী-সমর্থকসহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় সাত জনকে আটক করা হলে বিচ্ছিন্ন হয়ে যান বাকিরা। পরে বেলা আড়াটার দিকে আবারও ফুল দিতে আসেন তারা।

আরো খবর

বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত