সর্বশেষ খবরঃ

বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী

বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী
ছবি সংগৃহীত

সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু’র সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২( ১) ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা সারা দেশে এ ক্ষমতা পাবেন।

এতে আরও বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়