সর্বশেষ খবরঃ

বিএনপির ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

বিএনপির ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশজুড়ে লোডশেডিং এর প্রতিবাদে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সাথে জ্বালানি খাতে ব্যাপক অব্যবস্থাপনার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ( ২৬ জুলাই ) বিকেলে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,দেশজুড়ে এই যে লোডশেডিং হচ্ছে, জ্বালানি খাতে অব্যবস্থাপনা চলছে এর বিরুদ্ধে আগামী ২৯ ও ৩০ জুলাই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে।এছাড়া ৩১ জুলাই দেশের সব জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ পালন করবে বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন,জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই সরকার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে এই সমস্যাকে জটিল করে তুলেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ নেয়নি। কারণ তাতে বিদেশ থেকে গ্যাস আমদানি করা যাবে না।

আর সেটা না করার মূল লক্ষ্য হচ্ছে চুরি এবং সরকারের নিজস্ব ব্যবসায়ীদের দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তোলার সুযোগ করে দেওয়া। শুধুমাত্র দুর্নীতি ও দলীয়করণের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গেছে সরকার।

লোডশেডিং, জ্বালানি, গ্যাসসহ বিভিন্ন বিষয়ে দুর্নীতির বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে, জাতির সামনে বিএনপির পক্ষ থেকে শিগগিরই নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা