সর্বশেষ খবরঃ

বাজারে দাম কমেছে কাঁচা মরিচের

বাজারে দাম কমেছে কাঁচা মরিচের
বাজারে দাম কমেছে কাঁচা মরিচের

স্টাফ রিপোর্টার :: বাজারে দেশীয় মরিচের সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে। প্রতি কেজি কাঁচা মরিচ এখন ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এক সপ্তাহ আগেও প্রতিকেজি দেশীয় কাঁচামরিচ পাইকারিতে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছিলো।একইভাবে খুচরা বিক্রিতেও ৬০ টাকা থেকে নেমে প্রতিকেজি কাঁচামরিচ ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে।

রাজধানী সহ জেলা শহরের বাজার গুলোতে আগত ক্রেতা সাধানের সাথে কথা বলে জানা যায়,বাজারে সব জিনিসের দাম যখন ঊর্ধ্বমুখী তখন মৌসুমি সবজি ও কাঁচা মরিচের দাম কমছে। কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম অনেক কমে এসেছে। কিছুদিন আগেও এক কেজি কাঁচামরিচ কিনতে ৬০ টাকা গুনতে হতো। আর মাস খানেক আগেও একই পরিমাণ মরিচ কিনতে খরচ হতো ১০০ টাকার বেশি।

কারন হিসাবে আড়তদাররা জানান,আগে অতিরিক্ত গরম ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন কমে আসে। এতে বাড়তি দামে বিক্রি করতে হতো। এখন শীত মৌসুমে বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের আবাদ ভালো হওয়ায় উৎপাদন বেড়েছে, কমেছে দাম।

নওগাঁ বগুড়াসহ বিভিন্ন অঞ্চলের কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে বাজারে আসছে। এ অবস্থায় বন্দর দিয়ে কাঁচামরিচ আসা বন্ধ হলেও দামে প্রভাব পড়েনি। এছাড়া মৌসুমি অন্যান্য সবজির সরবরাহ বাড়ায় বাজার স্থিতিশীল আছে।

আরো খবর

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী
যশোরের ৬ আসনের ৫ টিতে দাড়িপাল্লা ও ১টিতে ধানের শীষের জয়
যশোরের ৬ আসনের ৫ টিতে দাড়িপাল্লা ও ১টিতে ধানের শীষের জয়
উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন
উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুর র‍্যাবের ব্রিফিং
নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুরে র‍্যাবের ব্রিফিং
খাগড়াছড়িতে ২০৩ কেন্দ্রে ২,৬৩৯ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
খাগড়াছড়িতে ২০৩ কেন্দ্রে ২,৬৩৯ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত
যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত