সর্বশেষ খবরঃ

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো নাঃআমীর খসরু মাহমুদ

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো নাঃআমীর খসরু মাহমুদ
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো নাঃআমীর খসরু মাহমুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা নাগরিকের অধিকার দিয়েছে। সেটা জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না। বিএনপি কখনো এই অধিকার নষ্ট হতে দেয়নি।

মঙ্গলবার ( ২ নভেম্বর ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামে একটি সংগঠনের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, অন্তরে মম শহীদ জিয়ার উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন রাসেল প্রমুখ।

আমীর খসরু বলেন, বিএনপি কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি। এটা খুবই দুঃখের বিষয়, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে আলোচনা করা মানে এদেশের রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থার মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আর এই সমস্যার পেছনে যারা দায়ী তারা হলো আওয়ামী লীগ।

মানুষের ধর্ম-কর্ম কারার অধিকার তারা কেড়ে নিয়েছে।বাংলাদেশের মানুষের সর্বস্তরের অধিকার তারা কেড়ে নিয়েছে।এরা যা বলে, কাজ করে তার উল্টো। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে যেভাবে হিন্দুদের পূজা ভণ্ডুল করে দিয়েছে। এতে বিশ্বের কাছে আমাদের মাথা নিচু হয়ে গেছে।

বিএনপির এই নেতা বলেন, এই রেজিমের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, কোনো আলোচনাতেও বিএনপি যাবে না। কারণ, আমরা আলোচনা করেছি, অংশগ্রহণও করেছি। তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে।

তিনি বলেন, বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি আলোচনায় যেতে পারে। আলোচনা হতে পারে, বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে, নির্বাচন কমিশন কীভাবে হবে।

আরো খবর

কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
কোটালীপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
কোটালীপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঈদ আনন্দে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
ঈদ আনন্দে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
খাগড়াছড়ির ২৮৮ ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় জেলা পরিষদের অনুদান বিতরণ
খাগড়াছড়ির ২৮৮ ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় জেলা পরিষদের অনুদান বিতরণ
প্রেসক্লাবের উদ্যোগে শ্যামনগরে দোয়া ও ইফতার মাহফিল
প্রেসক্লাবের উদ্যোগে শ্যামনগরে দোয়া ও ইফতার মাহফিল
ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি
ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি
গোপালগঞ্জে আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল
গোপালগঞ্জে আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল
দিনাজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন
দিনাজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন