সর্বশেষ খবরঃ

বরখাস্ত হলেন গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

বরখাস্ত হলেন গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
বরখাস্ত হলেন গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  ( সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগ ) জিসানুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাক‌রিকা‌লে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

গত রোববার ( ২৩ জুন ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম স্বাক্ষ‌রিত এক প্রজ্ঞাপনে এ পু‌লিশ কর্মকর্তা‌র বরখা‌স্তের কথা উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুরের সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগের ( জিএমপি ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হকের ( বিপি-৮৫১৪১৬৬৩৩১ ) বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এজন্য সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) এবং সরকারি কর্মচারী ( শৃঙ্খলা ও আপিল ) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২( ১) অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এতে আরও বলা হয়, তিনি বাংলাদেশ সার্ভিস রুল ( বিএসআর ) পার্ট-১, বিধি-৭১ অনুযায়ি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১