সর্বশেষ খবরঃ

বন্ধ ঘোষণা করা হলো পাবনার সব শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ ঘোষণা করা হলো পাবনার সব শিক্ষাপ্রতিষ্ঠান
বন্ধ ঘোষণা করা হলো পাবনার সব শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার :: পাবনায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার ( ২১ জানুয়ারি ) রাতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালি স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাবনার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় সোমবার ( ২২ জানুয়ারি ) পাবনার সব শিক্ষাপ্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক বলেন,সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে,গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় জানানো হয়, কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

আরো খবর

উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন
উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুর র‍্যাবের ব্রিফিং
নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুরে র‍্যাবের ব্রিফিং
খাগড়াছড়িতে ২০৩ কেন্দ্রে ২,৬৩৯ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
খাগড়াছড়িতে ২০৩ কেন্দ্রে ২,৬৩৯ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত
যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত
ধানের শীষের প্রচারণায় পটুয়াখালী উঠান বৈঠক
ধানের শীষের প্রচারণায় পটুয়াখালী উঠান বৈঠক
দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে ভোটের সরঞ্জাম ও জনবল
দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে ভোটের সরঞ্জাম ও জনবল