সর্বশেষ খবরঃ

বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন

বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করেছে। বুধবার( ২৬ ফেব্রুয়ারি ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন নাম অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে এটি এখন “যমুনা সেতু”নামে পরিচিত হবে,আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নতুন নামকরণ করা হয়েছে “কর্ণফুলী টানেল”।

উল্লেখ্য,যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ১৯৯৮ সালের ২৩ জুন চালু হয়। অনেকেই এটিকে যমুনা সেতু নামেই ডাকতেন। এমনকি গুগল ম্যাপেও প্রথমদিকে সেতুটির নাম “যমুনা সেতু” হিসেবে দেখানো হয়েছিল, যা পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু নামে পরিবর্তিত হয়।

অন্যদিকে,চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২