সর্বশেষ খবরঃ

বগুড়ার নন্দীগ্রামে কলেজছাত্রের ‘আত্মহত্যা’

বগুড়ার নন্দীগ্রামে কলেজছাত্রের ‘আত্মহত্যা’
বগুড়ার নন্দীগ্রামে কলেজছাত্রের ‘আত্মহত্যা’

স্টাফ রিপোর্টার :: বগুড়ার নন্দীগ্রামে পিতার ওপর অভিমান করে কনক সরকার ( ১৮ ) নামের এক কলেজ ছাত্র ‘আত্মহত্যা’ করেছে। মঙ্গলবার ( ১২ অক্টোবর ) সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। কনক সরকার ছোট কঞ্চি গ্রামের অরেন সরকারের ছেলে। সে হাটকড়ই কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার জানান, কনক সরকার মঙ্গলবার সকালে দুর্গাপূজার কেনাকাটা জন্য বাবার কাছে তিন হাজার টাকা চায়। কিন্ত তার বাবা তাকে এক হাজার টাকা দিয়ে বাকি টাকা ফিরে এসে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর কনক অভিমানে নিজের ঘরে ঢুকে উচ্চস্বরে গান বাজাতে থাকে এবং এর এক ফাঁকে ঘরের তিরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।

আরো খবর

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার