সর্বশেষ খবরঃ

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে তরুণ নিখোঁজ

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে তরুণ নিখোঁজ
ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে তরুণ নিখোঁজ

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে কামরুল ইসলাম ( ১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়েছে। নিখোঁজ কামরুল ইসলাম উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচণ্ডী গ্রামের রমজান আলীর ছেলে।

শুক্রবার ( ২৪ মে ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের কাউয়াবাধা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থলে নদীর স্রোত বেশি থাকায় বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শারীরিকভাবে অসুস্থ ছিল কামরুল। গাইবান্ধা শহরে ডাক্তার দেখানোর জন্য সকাল সাড়ে ৯টার দিকে হরিচণ্ডী ঘাট থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বালাসীঘাটে যাচ্ছিল। এ সময় নৌকাটি কাউয়া বাধা এলাকায় আসলে হঠাৎ করে নৌকা থেকে নদীতে পড়ে কামরুল ইসলাম নিখোঁজ হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানায়।

ফুলছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কাজল মিয়া এ প্রতিনিধিকে বলেন, কামরুলকে উদ্ধারে ব্রহ্মপুত্র নদে ফুলছড়ি ফায়ার সার্ভিস,নৌ-পুলিশ, থানা-পুলিশ ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে নদীর পানি ১৫–২০ ফুট গভীরতা রয়েছে। সেই সঙ্গে নদীতে অনেক স্রোত রয়েছে।

তিনি বলেন,ধারণা করা হচ্ছে,স্রোতের পানিতে মরদেহ অনেক দূরে ভেসে গেছে। এ কারণে তাকে উদ্ধারে অনেক বেগ পেতে হচ্ছে। শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ করেছি।

আরো খবর

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন