সর্বশেষ খবরঃ

ফুটবলে মালদ্বীপকে রুখে দিলো শ্রীলঙ্কা

ফুটবলে মালদ্বীপকে রুখে দিলো শ্রীলঙ্কা
ফুটবলে মালদ্বীপকে রুখে দিলো শ্রীলঙ্কা

কলম্বোর রেসকোর্স মাঠে প্রথমার্ধে মালদ্বীপের আধিপত্য। বৈরি আবহাওয়ার কারণে শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে চারজাতি ফু্টবল প্রতিযোগিতা সময়মতো শুরু হতে পারেনি। তবে বৃষ্টিভেজা মঠেই প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে মঙ্গলবার।

শুরুর দিনে স্বাগতিক শ্রীলঙ্কা চমক দেখিয়েছে। ৪ গোলে এগিয়ে থেকে মালদ্বীপের জয় অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু স্বাগতিকরা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৪ গোলে ড্র করেছে! জার্মান প্রবাসী ফুটবলার ওয়াসিম রাজিক একাই ৪ গোল করে দলের হার এড়ান।

৩৪ মিনিটের মধ্যে ৩ গোল করে এগিয়ে যায় অতিথিরা। ম্যাচ শুরুর ৮ মিনিটে আলী আশফাকের অ্যাসিস্টে আকরাম আব্দুল ঘানি লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। পরের মিনিটে আলী ফাসির ব্যবধান দ্বিগুণ করেন। ৩৪ মিনিটে ইব্রাহিম মাহুদি তৃতীয় গোল করে দলের ব্যবধান আরও বাড়ান। বিরতির পরও মালদ্বীপের দাপট চলতে থাকে। ৫৮ মিনিটে আলী আশফাক চতুর্থ গোলটি করে স্বাগতিকদের ব্যাকফুটে ফেলে দেন।

কিন্তু তখনও কে ভেবেছিল ৪ গোলে পিছিয়ে থেকে শ্রীলঙ্কা ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু জ্বলে উঠলো স্বাগতিকরা। ওয়াসিম রাজিকের দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকরা ১ পয়েন্ট নিশ্চিত করেছে।

৬৪, ৬৮ ও ৭২ মিনিটে ওয়াসিম রাজেক হ্যাট্রিটিক পূর্ণ করেন। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আলতো টোকায় চতুর্থ গোল করে ২৭ বছর বয়সী মিডফিল্ডার স্বাগতিক সমর্থকদের স্বস্তি এনে দেন। আজ বুধবার বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেশেলসের।

আরো খবর

হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির