সর্বশেষ খবরঃ

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ইসরাইলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিকে মুক্তির দাবিতে দিনাজপুরে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে ।

সোমবার ( ৭এপ্রিল )সকাল ১১টায় ছাত্র জনতার ডাকে সর্বস্তরের মানুষ ও তৌহিদি জনতা সকাল থেকেই দিনাজপুর শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে।সেখানে ফিলিস্তিনের উপর ইসরাইলি বর্বরতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে ।

বাতাসে দাসের গন্ধ শুখাতে না শুখাতে ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় ইসরাইলের একের একের এক নজিরবিহীন হামলায় নারী,শিশুসহ অসংখ্য মানুষের প্রানহানি ঘটেই চলছে।দিনের পর দিন তাদের নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে ।

তাদের এই আগ্রাসী মনোভাব থেকে ফিলিস্তিনিকে রক্ষার দাবি জানিয়ে গোর এ শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব হয়ে আবার বড় মাঠ চত্বরে গিয়ে শেষ হয়।

হলিল্যান্ড কলেজ,আইকন কোচিং সেন্টার,নার্সিং ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তৌহিদি জনতা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে ।

এসময় বক্তব্য রাখেন ওলামাসাকের সভাপতি মতিউর রহমান কাসেমি,সাইকুল হাদিস আব্দুর রউফ,হযরত মওলানা মুনতাসির আহম্মেদ,মওলানা সোয়েব প্রমুখ।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে