সর্বশেষ খবরঃ

ফিফা প্রেসিডেন্ট  উচ্ছ্বসিত নোরা ফাতেহির উপহারে

ফিফা প্রেসিডেন্ট  উচ্ছ্বসিত নোরা ফাতেহির উপহারে
ফিফা প্রেসিডেন্ট  উচ্ছ্বসিত নোরা ফাতেহির উপহারে

নোরা ফাতেহির উপহার পেয়ে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো উচ্ছসিত। তিনি বলেন— ‘বাহ! আমার দারুণ পছন্দ হয়েছে,এটা সোজা আমার অফিসে যাবে।

আকস্মিকভাবে ফিফার প্রেসিডেন্টের কাছে কেন গেলেন নোরা? অবশ্য এ প্রশ্নের উত্তর নোরা নিজেই তার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন। তাতে দেখা যায়, লাল রঙের একটি বক্স তুলে দিচ্ছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর হাতে।

লাল রঙের এ বক্সটি সবুজ ফিতা দিয়ে মোড়া। উপহার স্বরূপ নোরা এটি তাকে দিয়েছেন। কিন্তু এই বক্সে কী রয়েছে? আরেকটি ভিডিওতে এই প্রশ্নের উত্তর দিয়েছেন নোরা।

ভিডিওতে দেখা যায়, সহকারীর সাহায্যে আগ্রহ নিয়ে বক্সটি খুলছেন প্রেসিডেন্ট। তারপরই শিশুর মতো হেসে উঠেন তিনি। এ বক্সে উজ্জ্বল লাল রঙের এক জোড়া জুতা রয়েছে। জুতার তলায় নরম কাঁটা। উপরে ড্রাগনের গায়ের মতো নকশা আঁকা। জুতা জোড়া ঘুরিয়ে-ফিরিয়ে দেখেন জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর উচ্ছ্বাস দেখে আপ্লুত নোরা ফাতেহি। এ সময় নোরা ফাতেহি বলেন— ‘আপনার পছন্দ হয়েছে, এতেই আমি ধন্য। এই জুতা জোড়া দেখলেই আপনার আমাদের কথা মনে পড়বে।

এই জুতা জোড়া জিয়ান্নি ইনফান্তিনোর জন্য তৈরি করিয়েছেন নোরা। তা জানিয়ে এ অভিনেত্রী জানান, এই জুতা বিশেষভাবে জিয়ান্নি ইনফান্তিনোর জন্য তৈরি করা হয়েছে। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদযাপন, সেই সঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতাস্বরূপ এই উপহার।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত