সর্বশেষ খবরঃ

প্রশিক্ষণে এসে স্ট্রোকে প্রাণ হারালেন এএসআই

যশোরে বাসের ধাক্কায় নিহত-২
প্রতিকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়িতে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে মোঃ মোতালেব হোসেন ( ৩১) নামের এক সহকারী উপ-পরিদর্শকের ( এএসআই ) মৃত্যু হয়েছে।

মোতালেবের বাড়ি বাড়ি হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দীঘলকান্দি ইউনিয়নে। বুধবার ( ২ জুলাই ) সকালে জেলার এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার (ASTC)-এ এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সেকশন লিডার কোর্স (SLC)-এর নিয়মিত প্যারেড ও শারীরিক অনুশীলনে অংশ নেন ময়মনসিংহ শিল্প পুলিশের এএসআই মো. মোতালেব হোসেন। পিটি চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মোতালেব হোসেন এর ভাই মোঃ হাসান তালুকদার জানান,আমরা চার ভাই,দুই বোনের মধ্যে মরহমু মোতালেব চতুর্থ। উনি ১১বছর যাবৎ পুলিশের চাকরি করেছিল।

জানা গেছে, ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে অংশ নিতে খাগড়াছড়িতে এসেছিলেন এএসআই মোঃ মোতালেব হোসেন। কর্মস্থলে দায়িত্ব পালনে দক্ষ এই পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও প্রশিক্ষণার্থীদের মাঝে।

প্রয়াত এএসআই মোঃ মোতালেব হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন