সর্বশেষ খবরঃ

পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ঘটনায় আটক-২

পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ঘটনায় আটক-২
উদ্ধার হওয়া ককটেল এর ছবি

স্টাফ রিপোর্টার :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে।এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ( ১ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরগঞ্জ-আঠাড়বাড়ি সড়কে বিএনপির কার্যালয়ের কাছে এ হামলা হয়। তবে, এতে পুলিশের কোনো সদস্য আহত হননি।

ঈশ্বরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া জানিয়েছেন,শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শাহ নূরুল কবীর শাহীনের নেতৃত্বে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশের বাধায় মিছিল করতে না পেরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করছিলেন তারা।

এ সময় পুলিশ বিএনপির কার্যালয়ের পাশে দায়িত্ব পালন করছিল। হঠাৎ করে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন কয়েকজন যুবক। এসব ককটেলের মধ্যে দুটি বিস্ফোরিত হয়। এ সময় পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

অভিযান চালিয়ে ককটেল নিক্ষেপের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি আরো জানান।

আরো খবর

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড