সর্বশেষ খবরঃ

পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অধিকার সম্মিলিত আইনে প্রতিষ্ঠিত শত বছরের প্রথা ও রীতিনীতির কার্যকারিতা নস্যাৎ করার জন্য চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই স্লোগানে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে মং সার্কেলের প্রথাগত নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার ( ০৯জুলাই ) সকাল ১০টায় জেলা শহরস্থ খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন জেলার হেডম্যান,কার্বারি ও অন্যান্য জনপ্রতিনিধিরা।

এ মানববন্ধনে গোলাবাড়ী মৌজার হেডম্যান উক্যসাইন চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কার্বারি এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা,সিন্দুকছড়ি মৌজা’র হেডম্যান ও হেডমঢান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুইনুপ্রু চৌধুরী , কার্বারি সবিনয় চাকমাসহ আরও অনেকে।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০-যা হিল ট্র্যাক্টস ম্যানুয়েল নামে ও পরিচিত। আমাদের এই পার্বত্য চট্টগ্রামে ১৯ জানুয়ারী ১৯০০ সাল থেকে কার্যকর হয় । প্রশাসন সংক্রান্ত প্রধান আইনি দলিল হিসেবে আজ অধি কাজ করে চলেছে। এখানে এই অঞ্চলের জনগনের সংস্কৃতি ও ঐতিহ্য সুরক্ষার অপরিহার্য একটি আইন।

বলাবাহুল্য তৎকালীন বিএনপি সরকারের আমলে ২০০৩ সালে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনকে একটি মৃত আইন হিসেবে ঘোষনা করেন। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকারের আমলে উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি শেষে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ কে একটি সম্পুর্ণ জীবিত ও বৈধ আইন হিসেবে বলবৎ রাখেন। এ কাজের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

বক্তারা আরও বলেন,আবার ও ষড়যন্ত্র মূলকভাবে ২০১৮ সালে আব্দুল আজিজ আখন্দ ও আব্দুল মালেক নামের দুই ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বিষয়ক সুপ্রিম কোর্টে আপিল বিভাগের উক্ত রায়ের বিরুদ্ধে দুটি রিভিউ পিটিশন দাখিল করেন। উল্লেখ্য যে রিভিশনকারী ব্যক্তিরা এই রেগুলেশন সংক্রান্ত মামলা সমূহে কোন পক্ষভুক্ত ছিলেন না।

কাজেই বর্তমানে আমরা খুবই সংঙ্কিত যে ১৯০০ রেগুলেশনের প্রথাগত আইনের বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত দশটির ও অধিক অনুচ্ছেদ, রাজা, ইন্ডিজিনাস পিপলস শব্দসহ ইত্যাদি বাদ দেয়ার জন্য আদালতের কাছে মৌখিক ও লিখিত প্রার্থনা করেছেন। অথচ সাধারন রীতি অনুসারে সরকারের অনুকুলে সুপ্রিম কোর্টের দেওয়া উক্ত রায়ের পক্ষে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের অবস্থান গ্রহণ করার কথা।

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিধান এবং সাংস্কৃতিক,ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনা সংক্রান্ত সাংবিধানিক বিধানের ও পরিপন্থি। পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বিষয়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২০১৭ সালে প্রদত্ত রায় অক্ষত অবস্থায় বহাল রাখার দাবী জানান তারা।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী