সর্বশেষ খবরঃ

পাবনায় মদপানে তিন বন্ধুর মৃত্যু

পাবনায় মদপানে তিন বন্ধুর মৃত্যু
পাবনায় মদপানে তিন বন্ধুর মৃত্যু

স্টাফ রিপোর্টার :: পাবনা শহরের পৌর এলাকায় চক ছাতিয়ানী মহল্লায় মদপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আব্দুস সালামের ছেলে সবুজ ও মৃত আলমের ছেলে রতন।

মদপানে নিহতরা হলো শহরের পৌর এলাকার চক ছাতিয়ানি মহল্লার মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন, আব্দুল মুহিতের ছেলে জনি ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে মদ কিনে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় পান করে। শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানে জনির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথে ও রুবেল রাজশাহী হাসপাতালে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ রোকনুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে শহরের বড় বাজার এলাকা থেকে মদ সংগ্রহ করে এনে রাতে পান করে। পরের দিন সকালে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ‌সেখানে তিনজনের মৃত্যু হয়। আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরো খবর

দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা