সর্বশেষ খবরঃ

পাবনায় কবরস্থান থেকে আবারও কঙ্কাল চুরি

পাবনায় কবরস্থান থেকে আবারও কঙ্কাল চুরি
পাবনায় কবরস্থান থেকে আবারও কঙ্কাল চুরি

স্টাফ রিপোর্টার :: পাবনায় কবরস্থান থেকে ( আড়াই মাসের ব্যবধানে ) আবারও কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবার জেলার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে একরাতে ৫টি কঙ্কাল চুরি হয়েছে।

শুক্রবার ( ৭ জুন ) দিবাগত রাতের কোনো এক সময়ে কঙ্কালগুলো চুরি হয়। শনিবার সকালে কবরস্থান খোঁড়া দেখে এলাকার মানুষ সেখানে ভিড় জমায়। এ সময় তারা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা ও চিনাখড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম জানান, শনিবার সকালে কয়েকজন শ্রমিক ওই কবরস্থানে লতাপাতা পরিষ্কার করতে যান। সে সময় তারা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দেন। লোকজন এসে পাঁচটি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। যেখানে কোনো মরদেহ ও কঙ্কালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান বলেন, শনিবার সকালে কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচটি কবর খোঁড়া দেখি। তাৎক্ষণিক থানায় খবর দিই। যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলো কয়েক বছরের পুরোনো।

সুজানগর থানার ওসি জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ১৯ মার্চ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরি হয়। সে ঘটনার এখন পর্যন্ত রহস্য উদঘাটন বা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরো খবর

সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন