সর্বশেষ খবরঃ

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-২২

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-২২
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-২২

পাকিস্তানের কাহুতা শহরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২২ জন নিহত এবং ১ জন আহত হয়েছে।দ্য ডনের খবরে বলা হয়েছে,স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) ২৬ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী একটি বাস কাহুতা থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী কর্তৃপক্ষ রেসকিউ ১১২২ এর কর্মকর্তা উসমান গুজ্জার বলেন, কাহুতার আজাদ পত্তন রোডের গিরারি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, মরদেহগুলো কাহুতা তেহসিল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ৬ জন নারী ও ১ শিশু রয়েছে।

এদিকে পৃথক দুর্ঘটনায় দেশটির মাকরান উপকূলীয় হাইওয়ে থেকে বাস উল্টে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জনের বেশি। তীর্থযাত্রী নিয়ে বাসটি ইরান থেকে পাঞ্জাবে যাচ্ছিল। পথিমধ্যে বেলুচিস্তানের হাব শহরে দুর্ঘটনার কবলে পড়ে। আহত এক যাত্রী আলী হাসান জানিয়েছেন, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল।

লাসবেলার সিনিয়র পুলিশ সুপার ( এসএসপি ) নাভিদ আলম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, সামরিক বাহিনী, রেসকিউ ১১২২ ও অন্যান্য বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

উভয় ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারা আহতদের চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরো খবর

জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি
সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড
সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক