সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আঃখালেক মন্ডল ::গাইবান্ধার পলাশবাড়ীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দূর্ঘটনায় সাগর মিয়া(১৮ ) ও নাইমুর রহমান স্বচ্ছ ( ১৭) নামের দুই যুবক নিহত হয়েছেন। এসময় সামিউল ইসলাম ( ১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সামিউলকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সোমবার ( ১৫ জুলাই ) দুপুর ১২টার দিকে পৌরশহর থেকে ৩ জন মোটরসাইকেল চালিয়ে কাশিয়াবাড়ীর দিকে যাচ্ছিল। বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পশ্চিম গোয়ালপাড়া এমএ সামাদ কারিগরি কলেজ সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে সাইকেলটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই পৌরশহরের গিরিধারীপুর গ্রামের মোঃ সবুজ মিয়ার ছেলে সাগর নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত দু’জন স্বচ্ছ ও সামিউলকে দূর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেলে নেয়ার পথে উদয়সাগর গ্রামের স্থানীয় এসএম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সামিউল মারা যায়।

থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সড়ক দূর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

আরো খবর

সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন