সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার-২

পলাশবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার-২
পলাশবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার-২

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮শ’৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব-১৩। একইসঙ্গে আশরাফুল ইসলাম ( ৩০) এবং তুহিন মিয়া ( ২৬) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

সোমবার ( ১৫ জানুয়ারি ) বিকেলে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আশরাফুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রোমের মৃত তারা মিয়ার ছেলে এবং তুহিন মিয়া পলাশবাড়ী উপজেলার বিষ্ণপুর গ্রামের এনামুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় মাদক বিক্রির অপেক্ষায় থাকা আশরাফুল ইসলাম ও তুহিন মিয়ার দেহ তল্লাশি করে ৮শ’৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

আরো খবর

হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির