সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে আবু বকর ফাজিল ( ডিগ্রী ) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে তালা

পলাশবাড়ীতে আবু বকর ফাজিল ( ডিগ্রী ) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে তালা
পলাশবাড়ীতে আবু বকর ফাজিল ( ডিগ্রী ) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে তালা

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীর মাঠের বাজার আবু বকর ফাজিল ( ডিগ্রী ) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে তালা লেগে দিয়েছেন উপাধ্যক্ষ। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পাঠদানসহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়,উপজেলার বেতকাপা ইউপি’র মাঠের বাজার ফাজিল ( ডিগ্রী ) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সাইদুর রহমান সরকার গত ২৯/০২/২০২৪খ্রি. তারিখে অবসর গ্রহণ করেন। তিনি অবসরে যাওয়ার দিনই গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে অত্র মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। বিষয়টি উপাধ্যক্ষ মাওঃ রশিদুল হক প্রধান কোন ভাবেই মেনে নিতে পারেননি।

তিনি ওইদিন থেকে মাদ্রাসার বিভিন্ন কাজকর্মে বাধা প্রদানসহ গত দু’দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে তালা লাগিয়ে রেখেছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম অদ্যবধি তার স্বীয় দায়িত্ব যথাযথ পালন করে আসছেন। তবে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ রশিদুল হক প্রধান গভর্নিং বডির সিদ্ধান্তকে উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষেকে মেনে না নিয়ে এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। গত সোমবার মাদ্রাসায় গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং শিক্ষক-কর্মচারীরা বিষয়টি অবহিত করেন।

দায়িত্ব প্রদান কালে মাদ্রাসার বিদায়ী অধ্যক্ষ সাইদুর রহমান সরকার মাদ্রাসার আসবাবপত্র, জমির দলিল, অষ্টম, ১০ম, আলিম, ফাজিল-এর সনদ, নম্বরপত্রসহ অন্যান্য জিনিসপত্রের তালিকা, গভর্নিং বডির তালিকা ও মঞ্জুরীর কপি ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের নিকট বুঝে দেন।

অত্র মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ ( অবঃপ্রাপ্ত ) আলহাজ্ব জয়নুল আবেদীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শফিকুল ইসলামকে দায়িত্ব দেয়ার কথা স্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান-এর সাথে কথা হলে তিনি জানান, ওই মাদ্রাসায় দুইজন অধ্যক্ষ রয়েছেন। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান