সর্বশেষ খবরঃ

পরিবহনে ইয়াবাপাচার কালে বিজিবির হাতে আটক-৩

পরিবহনে ইয়াবাপাচার কালে বিজিবির হাতে আটক-৩
পরিবহনে ইয়াবাপাচার কালে বিজিবির হাতে আটক-৩

স্টাফ রিপোর্টার :: পরিবহনে ইয়াবাপাচার কালে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )-এর টেকনাফ ব্যাটালিয়ন সদস্যদের হাতে ৩,০৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ০১টি বাস জব্দ ও বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেল্পার আটক হয়েছে।

শুক্রবার ( ০২ সেপ্টেম্বর ) বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি )-এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল হোয়াইক্যং চেকপোষ্টে পরিবহন থামিয়ে ইয়াবা উদ্ধারসহ ঐ ৩জনকে আটক করেন। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ১,০৪,২৮,৫০০/- ( এক কোটি চার লক্ষ আটাশ হাজার পাঁচশত ) টাকা।

বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়, টেকনাফ হতে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস বিজিবি চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশীকালীন বাসের ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হয়।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে বাসের সিলিং-এর উপরে সাউন্ড বক্সের ভিতরে এবং সীটের নিচে চৌম্বুক দ্বারা বিশেষভাবে ফিটিং অবস্থায় ৩,০৬০ ( তিন হাজার ষাট ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, জ্বদকৃত বাস ও আটককৃতদের নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী