সর্বশেষ খবরঃ

পরকীয়া প্রেমিক আশরাফুলের প্রলোভনে সাতক্ষীরার গৃহবধু বেনাপোলে

পরকীয়া প্রেমিক আশরাফুলের প্রলোভনে সাতক্ষীরার গৃহবধু বেনাপোলে
পরকীয়া প্রেমিক আশরাফুলের প্রলোভনে সাতক্ষীরার গৃহবধু বেনাপোলে

রবিউল ইসলাম :: নিঁখোজ হওয়া সাতক্ষীরা জেলার সদরথানাধীন মাটিয়াডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের কন্যা ও একই জেলার মাহমুদপুর গ্রামের জাহিদ হাসান মিন্টুর স্ত্রী সাদিয়া আক্তার (২৫) তার পরকীয়া প্রেমিকের সাথেই বেনাপোলে এসেছে বলে জানা গেছে।

গত ১২ অক্টোবর রাতে বেনাপোল পৌরসভার পাটবাড়ী গ্রামের শরিফুল ইসলামের বিবাহিত পুত্র ও হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ আশরাফুলের প্রলোভনে পড়ে র্স্ণালংকার ও নগদ অর্থ নিয়ে স্বামীগৃহ ছেড়ে বেনাপোলে পালিয়ে আসে ১সন্তানের জননী গৃহবধু সাদিয়া বলে জানান স্বামী মিন্টু।

প্রশাসনের সহায়তা নিয়ে আশরাফুল ও বিউটিশিয়ান মিতার হেফাযতে থাকা স্ত্রী সাদিয়াকে বেনাপোলের এক বাসা হতে উদ্ধার করেন বলে আরো জানান। বর্তমানে গৃহবধু সাদিয়া তার পিতা সাইফুলের জিম্মায় রয়েছে।

উদ্ধার অভিযানে থাকা বেনাপোল পোর্টথানার এস আই রাজু জানান,ভিকটিম উদ্ধার হওয়ার পর তার জবানবন্দী অনুযায়ী তাকে সাতক্ষীরা সদর থানায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়। এ ঘটনায় আশরাফুলের যোগসাজ রয়েছে বলে তিনি আরো জানান।

এ বিষয়ে আশরাফুলের পিতা শরিফুল জানান, তার ছেলে বিবাহিত। সাদিয়া নামের গৃহবধুর সাথে তার ছেলের কি সম্পর্ক তা তিনি জানেন না,তবে ঘটনাটি শুনেছেন তিনি।

সাতক্ষীরার ঐ গৃহবধু উদ্ধার ঘটনার পর হতেই গাঁ ঢাকা দিয়েছে ডাক্তার আশরাফুল। গৃহবধু সাদিয়াকে টানা ১সপ্তাহ ধরে বেনাপোলে রাখার কারন জানতে একাধিক বার বেনাপোল বাজারস্থ ডাঃ আশরাফুলের চেম্বারে গেলেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনি।

আরো খবর

দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা