সর্বশেষ খবরঃ

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

দেশজুড়ে চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার তিনি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দফতরে পদত্যাগপত্র জমা দেন।

দেশটির রাজধানী কলম্বোয় সরকারবিরোধী একটি বিক্ষোভস্থলে হামলার পর পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর পাশাপাশি পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক চান্না জয়সুমানা।

গত এপ্রিল থেকে দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দেয়। এর জেরে দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এর অংশ হিসেবে সোমবার প্রেসিডেন্ট দপ্তরের সামনে সরকারবিরোধীরা বিক্ষোভ করছিল।

একই সময়ে ক্ষমতাসীন দলের কয়েকশত সমর্থক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দার সরকারি বাসভবনের সামনে সমাবেশ করছিল। এরপর সেখান থেকে মিছিল করে গিয়ে প্রেসিডেন্ট দপ্তরের সামনে অবস্থানরত সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়।

খবর সূত্র- এনডিটিভি।

আরো খবর

মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প