সর্বশেষ খবরঃ

নোয়াখালীতে তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

নোয়াখালীতে তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি
নোয়াখালীতে তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

মোঃ হানিফ উদ্দিন সাকিব ( নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিলে চলমান উচ্চ মাধ্যমিক, আলিম ও সমমান পরীক্ষা চলাকালীন দায়িত্বে অবহেলার দায়ে তিন শিক্ষককে চলতি বছরের পরবর্তী পরীক্ষাসমূহের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা হলেন উপজেলার কড়িহাটি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাবিব উল্লাহ মেসবাহ, মল্লিকা দিঘীর পাড় ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জহির উদ্দীন এবং খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসার প্রভাষক তকদীর হোসেন।

রবিবার (৭ জুলাই ) উপজেলার চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন আলিম পরীক্ষার কেন্দ্রটি পরিদর্শনে যান কেন্দ্রের সুপারভাইজিং অফিসার ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন। তিনি কেন্দ্রের ১ নম্বর এবং ৩ নম্বর কক্ষে পর্যবেক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়টি দেখতে পেয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আনেন। পরবর্তীতে চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির উল্লাহ ওই তিন শিক্ষককে অব্যাহতি দেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, ‘সকালে আমি কেন্দ্রটি পরিদর্শনে যাই। সেখানে গিয়ে দেখি পরীক্ষার্থীরা একে-অপরের সঙ্গে কথা বলছে। একজন আরেকজনের দেখে লিখছে। বিষয়টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি তিন শিক্ষককে অব্যাহতি দেন।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১