সর্বশেষ খবরঃ

নীলফামারী ট্রেনে কাটা পড়ে ৪জনের মর্মান্তিক মূত্যু

নীলফামারী ট্রেনে কাটা পড়ে ৪জনের মর্মান্তিক মূত্যু
নীলফামারী ট্রেনে কাটা পড়ে ৪জনের মর্মান্তিক মূত্যু

নীলফামারীর সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া বউবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে একি পরিবারের ৩ জনসহ চার জনের মৃত্যু হয়েছে। বুধবার ( ৮ ডিসেম্বর ) সকাল ৮টার দিকে খুলনাগামী মেইল ট্রেনে কাটা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

মৃতরা হলেন- স্থানীয় রেজোয়ান আলীর তিন সন্তান ইমা আক্তার (১২), লিমা আক্তার (৮), মনিনুর রহমান (৬) এবং আনোয়ার হোসেনের ছেলে শামীম (৩৫)।

ঘটনার তথ্য সূত্রে জানা যায়,ওই স্থানে রেল লাইন পারাপারের জন্য সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছিল। নির্মাণ কাজের একটি ইটের ট্রাক এলে সেটি দেখতে যায় শিশুরা। এ সময় ট্রেন আসলে এ দুর্ঘটনা ঘটে। শামীম ওই শিশুদের ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে হতাহতের শিকার হন।

নীলফামারী পুলিশ সুপার মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বউবাজার এলাকায় রেল লাইনে দুজন গেটকিপার নিয়োগের আশ্বাস দেন। পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার অনুরোধ জানান।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন