সর্বশেষ খবরঃ

পিরতলা বাজারের চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরতলা বাজারের চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরতলা বাজারের চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাকির হোসেন হাওলাদার :: দুমকির পিরতলা বাজারের চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এনজিও ঋণে জর্জরিত হয়ে দুমকী উপজেলায় পীরতলা বাজারের চা দোকানদার মোঃ ইলিয়াস হোসেন খান (৪৫) নিজ বাড়িতে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শনিবার ( ২৯ নভেম্বর ) বিকাল ৪টায় পটুয়াখালী জেলার দুমকী উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটারা গ্রামের লতিফ খানের বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

সূত্র জানায় দুমকীর পিরতলা বাজারে জিহাদ স্টোর নামে স্বামী/স্ত্রী একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। প্রতিদিনের ন্যায় স্ত্রী তাসলিমা দোকানে আসলে স্বামী ইলিয়াস দুপুরের খাবার খেতে বাড়িতে যায়। খাবার খেয়ে রুমের দরজা আটকিয়ে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে পার্শ্ববর্তী লোকজন দেখে পুলিশকে খবর দিলে দুমকী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্ত্রী তাসলিমা বেগম বলেন, কমপক্ষে ১৫ থেকে ২০ টা এনজিওর কিস্তি ছিল, সপ্তাহে শুক্রবার ব্যতীত প্রতিদিন দুই-তিনটা এনজিওর কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল। এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। আত্নহত্যার পেছনে এছাড়া অন্য কোন কারণ দেখছিনা।

দুমকী থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনঅনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান