সর্বশেষ খবরঃ

নিখোঁজ শিক্ষার্থীর লাশ নদী থেকে উদ্ধার

নিখোঁজ শিক্ষার্থীর লাশ নদী থেকে উদ্ধার
ছবি (প্রতিকী)

সিরাজগঞ্জে করতোয়া নদী থেকে নিখোঁজের দুই দিন পর মনির হোসেন ( ১৮ ) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।সে শাহজাদপুর উপজেলার রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশা চালক মোঃ হারুন অর রশিদের ছেলে ও শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

শনিবার ( ১২ নভেম্বর ) সকালে উপজেলার রুপপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নৌকায় বেড়াতে যায় মনির। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও মনির বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

শনিবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা মনিরের লাশ নদীতে ভাসতে দেখে বাড়িতে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সেটি ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে