সর্বশেষ খবরঃ

নিউ ইয়র্কে আগুনে পুড়ে বাংলাদেশি কিশোরীর মৃত্যু

নিউ ইয়র্কে আগুনে পুড়ে বাংলাদেশি কিশোরীর মৃত্যু
নিউ ইয়র্কে আগুনে পুড়ে বাংলাদেশি কিশোরীর মৃত্যু

নিজিস্ব প্রতিবেদক:: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে রিফাত আরা আলী ( ১৪ ) নামের এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে। আগুন লাগার পর গুরুতর আহত অবস্থায় রিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রোববার ( ৩ অক্টোবর ) তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তার বড়ভাই, নানা ও নানি গুরুতর আহত হয়েছেন। রিফাত আরা আলী স্থানীয় একটি স্কুলের নবম গ্রেডের শিক্ষার্থী ছিল।

রিফাতের ভাই রাইম সাদমান জিম (১৭), নানা শামসুল হক (৮২) এবং নানি দিল আফরোজকে (৭৫) নাসাউ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাসাউ কাউন্টির চিফ ফায়ার মার্শাল মাইকেল উতারো এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় শনিবার ( ২ অক্টোবর ) ভোরে লং আইল্যান্ডে এলমন্টের মার্শাল স্ট্রিটে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলীর বাড়িতে আগুন লেগে এ দুর্ঘনা ঘটে।

চিফ ফায়ার মার্শাল মাইকেল উতারো জানান, শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে যান। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগলো তা ফায়ার সার্ভিস খতিয়ে দেখছে।

মোহাম্মদ আলীর বাড়ি বাংলাদেশের চাঁদপুরে। সামিনা শামসের বাড়ি কুষ্টিয়ায়। ২০১৯ সালের জানুয়ারি থেকে এই দম্পতি লং আইল্যান্ডের ওই বাড়িতে থাকছিলেন।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন