সর্বশেষ খবরঃ

নরসিংদীতে নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

নরসিংদীতে নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই
নরসিংদীতে নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার :: নরসিংদীর রায়পুরায় নগদের দুই কর্মীকে গুলি করে তাদের কাছ থেকে দুর্বৃত্তরা ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল )সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- পলাশ উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠানের ছেলে ও নগদের সুপারভাইজার দেলোয়ার হোসেন (৫০) এবং ইছাখালি এলাকার মৃত আমির চান মিয়ার ছেলে ও নগদের মাঠকর্মী শাহিন মিয়া ( ২৫)।

নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া বলেন, নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে রায়পুরা ব্রাঞ্চে টাকা নিয়ে যাচ্ছিলেন দুইজন। হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ২ ব্যক্তি নগদের দুই কর্মীর মোটরসাইকেল রোধ করে দেলোয়ার পেটে ও শাহিনের হাতে গুলি করে ৬০ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা নগদের দুই কর্মীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত শারমীন বলেন, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাফায়েত হোসেন পলাশ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে