সর্বশেষ খবরঃ

নরসিংদীতে কৃষককে গলা কেটে হত্যা

নরসিংদীতে কৃষককে গলা কেটে হত্যা
নরসিংদীতে কৃষককে গলা কেটে হত্যা

নরসিংদীর রায়পুরায় রায়হান উদ্দিন ( ৪৫ ) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ডান চোখটিও উপড়ে ফেলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত রায়হান নয়াচর গ্রামের মৃত সিরাজুল ইসলাম ওরফে রং সিরাজের ছেলে।

সোমবার ( ১৭ এপ্রিল ) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি জমির পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানসহ পুলিশ, ডিবি পুলিশ, পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারে চালের ব্যবসা ছিলো নিহত রায়হানের। বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় এক বছর আগে ব্যবসা ছেড়ে দেন তিনি। পরে নিজ জমিতে কৃষি কাজ করতেন তিনি।

নিহতের মেয়ে মার্জিয়া জানান, বাবার কারো সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিলো না।গতকাল রোববার রাত ৯ টার দিকে বাড়ি থেকে তিনি বের হন৷ এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ দুপুরে জানতে পারি বাড়ির পাশ্ববর্তী একটি জমির পাশে বাবার লাশ পড়ে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, এটি একটি হত্যাকাণ্ড। মারা যাওয়া ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন আছে৷ এছাড়া তার চোখ উপড়ে ফেলা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া দ্রুতই তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। পুলিশের পাশাপাশি ডিবি ও পিবিআই সদস্যরা তথ্য উদঘাটনে কাজ করছে।

আরো খবর

ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড