সর্বশেষ খবরঃ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

উজ্জ্বল রায়( নড়াইল )জেলা প্রতিনিধি :: নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান( ১৭ ) নামে এক কিশোর নিহত হয়েছেন।এছাড়া ভ্যানে থাকা যাত্রী ইমরান হোসেন( ২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার ( ১৮ জানুয়ারি )সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের এসএম সুলতান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কিশোর মেহেদী হাসান কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মনিরুজ্জামান এর ছেলে, তিনি সদরের মহিষখোলা পুরাতন ফেরিঘাট এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।মেহেদী নড়াইর সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত ভ্যানযাত্রী ইমরান হোসেন সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের ইনামুল খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,রোববার বিকেলের দিকে সদররের মহিষখোলার বাসা থেকে নিহত মেহেদী তার মামা বাড়ি সদরের গোবরা এলাকায় যায়। পরে সেখান থেকে সন্ধ্যায় নড়াইল শহরের দিকে ফিরেছিল প্রতিমধ্যে নড়াইল এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী এবং ভ্যানে থাকা ইমরান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেহদীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমরান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )মোঃ ওলি মিয়া বলেন,এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে