সর্বশেষ খবরঃ

নড়াইলে বিপুল পরিমাণ অস্ত্রসহ ছয় ইউপি সদস্য গ্রেপ্তার

নড়াইলে বিপুল পরিমাণ অস্ত্রসহ ছয় ইউপি সদস্য গ্রেপ্তার
নড়াইলে বিপুল পরিমাণ অস্ত্রসহ ছয় ইউপি সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :: নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার দিবাগত রাতে উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের লুবছির বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস ( ৩২) ও তার ভাই কিছলু বিশ্বাস ( ৩৬), জাহাঙ্গীর আলমের ছেলে মো. মনির হোসেন ( ৩০), জিলমান শেখের ছেলে মোঃ শোয়াইব শেখ ( ৩২), মিজানুর রহমানের ছেলে জনি শেখ ( ২২) এবং ওই উপজেলার মাধবপাশা গ্রামের শাহাদাত সরদারের ছেলে আরিফুল ইসলাম ( ৩৮)। তাদের মধ্যে রাজু বিশ্বাস হামিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ( মেম্বার )।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ রাশিদুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অবৈধ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসাবে কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালায় কালিয়া সেনা ক্যাম্পের একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের আলোকে ওই এলাকার পাঁচটি বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৮টি বড় চাকু, তিনটি ছোট চাকু, একটি হকস্টিক, ১৪টি কাঁচি, ৯টি দা, পাঁচটি রামদা, দুটি চাপাতি, একটি কুড়াল এবং পাঁচটি ঢাল জব্দ করার পাশাপাশি ছয়জনকে আটক করে সেনাবাহিনী।

এ সময় তিনটি মদের বোতলও জব্দ করা হয়। পরে আটকদের দুপুরে সেনাক্যাম্প থেকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী