সর্বশেষ খবরঃ

নড়াইলে দলিল লেখক হত্যা মামলায় ২ আসামী গ্রেফতার

নড়াইলে দলিল লেখক হত্যা মামলায় ২ আসামী গ্রেফতার
নড়াইলে দলিল লেখক হত্যা মামলায় ২ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: নড়াইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দলিল লেখক হত্যা মামলায় দুই আসামী গ্রেফতার হয়েছে।গ্রেফতারকৃতরা হলো নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দক্ষিণ পাংখাচর গ্রামের এমারত মোল্যার ছেলে শফিক মোল্যা ওরফে শফি দাই (৩৫) ও একই গ্রামের আইয়ুব আলী মোল্যার ছেলে আমিন মোল্যা ওরফে আমিন দাই।

বৃহষ্পতিবার ( ২১ সেপ্টেম্বর ) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।গ্রেফতার হওয়া আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৯ আগস্ট নড়াইল জেলার দক্ষিন পাংখাচর গ্রামের আলফু শেখের ছেলে দলিল লেখক এস এম বরকত আলী (৬০) পূর্ব শত্রুতার জেরে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় খুন হন।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় এজাহার নামীয় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হই লোহাগড়া থানা পুলিশ।বাকী আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি